সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত সন্তানের খাবার চাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব! ডিভোর্সের দ্বারপ্রান্তে কোটিপতি আতিকুজ্জামান সোহেল ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে আসছে আশরাফ কিটুর সিনেমা ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকালে সংবাদ সম্মেলন
আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে; বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে; বেলাবোতে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

দুলাল সরকার, বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। সবাই পাবেন ফ্যামিলি কার্ড, হবে না কোনো পক্ষপাতিত্ব।

আজ (১৬ মে) শনিবার বিকালে উপজেলার হলরুমে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনবান্ধব নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সরকারের পাইলটিং কর্মসূচির আওতায় সমাজসেবা অধিদফতরের তত্ত্বাবধানে বিন্নাবাইদ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ৩৬৬টি নিম্ন আয়ের ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাট হয়েছে, অথচ কৃষকের সামান্য ঋণের জন্য কোমড়ে দড়ি পড়েছে। এজন্য বর্তমান সরকার কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে। দেশে শতভাগ হামের টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। সন্তানদের সুরক্ষায় অভিভাবকদের হামের টিকা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সামাজিক অবক্ষয় ও মাদক প্রসঙ্গে মন্ত্রী বলেন, নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে। সন্ধ্যার পর সন্তানদের অযথা বাইরে থাকতে দেবেন না। ১৮ বছরের নিচে শিশু-কিশোরদের হাতে মোবাইল তুলে দেবেন না।

সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, আজ ফ্যামিলি কার্ড দিচ্ছি, সামনে কৃষক কার্ড ও হেলথ কার্ডও দেওয়া হবে। আপনারা আমাকে একটি সুন্দর সমাজ উপহার দিন। উন্নয়ন করা সম্ভব, কিন্তু প্রতিটি ঘরের সন্তানকে দেখাশোনা করা সরকারের একার পক্ষে সম্ভব নয়।

তিনি জানান, আগামীতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া বিনামূল্যে করার পরিকল্পনা রয়েছে।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের এমপি মঞ্জুর এলাহী, বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব, বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ’সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan