সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত সন্তানের খাবার চাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব! ডিভোর্সের দ্বারপ্রান্তে কোটিপতি আতিকুজ্জামান সোহেল ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে আসছে আশরাফ কিটুর সিনেমা ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকালে সংবাদ সম্মেলন
মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

আনন্দ, স্মৃতিচারণা ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে আজ  রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের উদ্যোগে বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী আয়োজিত এ মিলনমেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ২০০ জন প্রাক্তন শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একত্রিত হয়ে সহপাঠীরা স্কুল জীবনের নানা স্মৃতি রোমন্থন করেন এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. হারুন-অর-রশীদ।

বিশ্বব্যাংকের কনসালটেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মতিন মিয়া, ড. এ কে এম মুসা, কান্ট্রি ডাইরেক্ট, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ইঞ্জিনিয়ার মো: শাহজাহান, আরিফুর ইসলাম টিপু মিয়া, অখিল রঞ্জন বিশ্বাস এবং মো: মুন্তাজ উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে ড. তিতুমীর বলেন, বিদ্যালয় শুধু শিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি মানুষের মূল্যবোধ, মানবিকতা ও নেতৃত্ব গঠনের ভিত্তি। এ ধরনের পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

বিশেষ অতিথি মো. হারুন-অর-রশীদ বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। বিদ্যালয়ের প্রতি ভালোবাসা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে ছিল পরিচিতি পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান এবং মধ্যাহ্নভোজের আয়োজন। অংশগ্রহণকারীরা এ আয়োজনকে স্মরণীয় ও সফল উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

তারা জানান, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ শক্তিশালী করা এবং বিদ্যালয়ের উন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan