জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা

মো. মিরাজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে

ফরিদুল আলম ফরিদ: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. হুমায়ুন কবিরকে সভাপতি এবং মো. জসিম উদ্দীনকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে মো. গোলাম আজম সৈকতকে সিনিয়র সহ-সভাপতি, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের বরুরিয়া গ্রামের সন্তান মো. মিরাজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. ছালাউদ্দিনকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে।

অনুমোদিত নতুন কমিটির মেয়াদ ২০ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি অ্যালামনাইদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ, সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে কার্যকর যোগাযোগের সেতুবন্ধন তৈরিতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

নতুন নেতৃত্বের মাধ্যমে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও সুসংগঠিত ও কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে যাবে- এমন প্রত্যাশা রয়েছে সংগঠনের সদস্যদের মধ্যে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan