সংবাদ শিরোনাম :
মুহম্মদ মাহবুব উল ইসলাম এর লেখা শেখ জসিম এর কন্ঠে “গাফুরুর রহিম সিফোতে আজিম” শিরোনামে ভক্তিমুলোক গান শীঘ্রই আসছে চট্টলা এক্সপ্রেসে অনিয়মের পাশাপাশি যাত্রী হয়রানির নতুন অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক রিপিট অর্ডার হারানোর শঙ্কা: কারখানা থেকে ‘কিউসি সিন্ডিকেট’ পণ্য পাচারের অভিযোগে তোলপাড় পোশাক খাত সাথে শেল্ফি বা ছবি তোলা মানেই আপন লোক নয়: প্রধান মন্ত্রীর একান্ত সচিব বাংলাদেশের প্রথম ওয়ানডে সিরিজ জয় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন দেশেই হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান, থাকছে যেসব চমক ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু ২০২৬ ফুটবল বিশ্বকাপ: প্রধানমন্ত্রীর স্মারক ডাকটিকিট উন্মোচন চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলন আদালতের আদেশ পরিকল্পিত ব্যর্থতা’ এবং ‘ডিজিটাল সিন্ডিকেটে চলছে সহজ ডট কম প্রতিষ্ঠান
৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে ৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী হয়েছেন তামিম ইকবাল।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেল চারটায় ভোট শেষ হওয়ার পরে ফল গণনা শেষ হয় সন্ধ্যায় ছয়টায়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব থেকে জিতেছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।

ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন – বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ। যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

ফাহিম সিনহা এবং শানিয়ান তানিম ৬৬টি করে ভোট পেয়েছেন। আসিফ রাব্বানী ৬৪, মির্জা ইয়াসির আব্বাস ৬৩টি ভোট পেয়েছেন। রফিকুল ইসলাম বাবু ৫৩ এবং ড. শামীম ৪১ ভোট পেয়েছেন । ক্লাব ক্যাটাগরিতে মোট ভোট ছিল ৭৬টি। এর মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

হেরে যাওয়া ৪ প্রার্থী বোরহানুল পাপ্পু পেয়েছেন ৪০ ভোট, আমজাদ হোসেন ৩২, ফয়জুর মিতু ২৩ ও মেজর ইমরোজ আহমেদ ২০ টি ভোট পেয়েছেন।

মূলত দুটি ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১ ও ক্যাটাগরি-২) আজ মূল ভোটযুদ্ধ অনুষ্ঠিত হয়। তবে এর আগেই ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

এ ছাড়া ক্যাটাগরি-২ থেকেও আরও সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

ফলে ভোটের আগেই মোট আটজন পরিচালক নির্বাচিত হয়ে যান। বাকি ১৫টি পরিচালক পদের জন্য ক্লাব কোটা এবং খুলনা ও বরিশাল বিভাগে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan