সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত সন্তানের খাবার চাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব! ডিভোর্সের দ্বারপ্রান্তে কোটিপতি আতিকুজ্জামান সোহেল ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে আসছে আশরাফ কিটুর সিনেমা ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকালে সংবাদ সম্মেলন
১৬ ডিসেম্বর উপলক্ষে রূপালী বাংলাদেশ পরিবারের পিকনিক

১৬ ডিসেম্বর উপলক্ষে রূপালী বাংলাদেশ পরিবারের পিকনিক

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের প্রবেশদার। ছবি সংগৃহীত

মতিন সাগরঃ মহান বিজয় দিবস উপলক্ষে রূপালী বাংলাদেশের উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হচ্ছে। এতে রূপালী বাংলাদেশের সব স্টাফ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করবেন। আয়োজনে মোট অংশগ্রহণকারী থাকবেন প্রায় এক হাজার জন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, পিকনিকে অংশগ্রহণকারীদের জন্য থাকবে রাফেল ড্র। পাশাপাশি নরসিংদীর ড্রিম হলিডে পার্কের বিভিন্ন রাইড উপভোগের সুযোগ থাকবে। পরিবারভিত্তিক এই আয়োজনের মাধ্যমে স্টাফদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও আনন্দ ভাগাভাগি করার লক্ষ্য রাখা হয়েছে।

রূপালীবাংলাদেশ ইনভেস্টিগেশন সেল (আরবিআইসি)–এর অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাকিবুল ইসলাম জানান, বিজয় দিবসকে সামনে রেখে সব বয়সী অংশগ্রহণকারীদের জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আয়োজকদের আশা, বিজয় দিবসের তাৎপর্যকে সামনে রেখে এই পিকনিক রূপালী বাংলাদেশ পরিবারের সদস্যদের জন্য একটি আনন্দঘন মিলনমেলায় পরিণত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan