সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান

হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেনঃ সৈয়দা রিজওয়ানা হাসান

হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফকে দায়িত্ব দেওয়া হলেও এ সুবিধা তার পরিবারের অন্য কেউ পাবেন না বলে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানাতে এসে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণার পর তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ (স্পেশাল সিকিউরিটি ফোর্স)। ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে গত মঙ্গলবার গেজেট হয়েছে। এরপর থেকে লন্ডনে অবস্থান করা তার ছেলে তারেক রহমান দেশে এলে তার নিরাপত্তায় এসএসএফ দেওয়ার বিষয়টি আলোচনায় আসে।

বৃহস্পতিবার এ বিষয়ক প্রশ্নে পরিবেশ ও বন উপদেষ্টা রিজওয়ানা বলেন, “সে (গেজেট) অনুযায়ী খালেদা জিয়া সুযোগ সুবিধা পাবেন। তবে জিয়া পরিবারের অন্যান্য সদস্য এই সুবিধা পাবেন না।”

এদিকে এগার দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়।
কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বৃহস্পতিবার মধ্যরাতের পর তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য তার পরিবার বিদেশে নিতে চাইলে ‘তার সব প্রস্তুতি সরকারের রয়েছে’ বলে তুলে ধরেন।
এ ব্যাপারে সরকার সহযোগিতা করছে, বিএনপি চাইলে আরও সহায়তা দেওয়া হবে।”

বিএনপি চেয়ারপারসন এ দফায় গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি হয়। তার অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে তুলে ধরেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মায়ের পাশে থাকতে লন্ডন থেকে তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার কথা আবার আলোচনায় আসে।

এর মধ্য দিয়ে তারেকের দেড় যুগের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত থাকার ইতি ঘটবে বলেও আলোচনা শুরু হয়।
এমন আলোচনার মধ্যে গত শনিবার এক ফেইসবুক পোস্টে নিজের দেশে ফেরার বিষয়ে মুখ খুলেন তারেক রহমান। তিনি বলেন, দেশে ফেরার বিষয়টি তার ‘একক নিয়ন্ত্রণাধীন’ নয়।

তার এমন বক্তব্যের পর সরকারের তরফ থেকে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। তিনি দেশে ফিরতে চাইলে সহযোগিতার আশ্বাসও আসে একাধিক উপদেষ্টার কণ্ঠে।

এরপর খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি হলে ফেইসবুকে একাধিকবার তার রওনা দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এখনও তিনি ট্রাভেল পাস চাননি।

মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “ট্রাভেল পাস…উনি চাইলে ইস্যু হবে।”

তখন সাংবাদিক জানতে চান, এখনও চান নাই?

উত্তরে উপদেষ্টা বলেন, “আমার জানা মতে এখনও চান নাই।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan