সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা আশিস বিদ্যার্থী

স্ত্রীসহ সড়ক দুর্ঘটনায় আহত অভিনেতা আশিস বিদ্যার্থী

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা আশিস বিদ্যার্থী। দক্ষিণী সিনেমা, বলিউড, টলিউডসহ কাজ করেছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। তবে নতুন বছরের শুরুতেই ধাক্কা খেতে হলো এই অভিনেতাকে। সম্প্রতি (২ জানুয়ারি) সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আশিস ও তার স্ত্রী রূপালি বড়ুয়া।

শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রকাশিত ওই ভিডিওতে ঘটনার বিবরণ দিয়ে অভিনেতা বলেন, শুক্রবার নৈশভোজ সেরে ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরবাইক আচমকাই তাদের ধাক্কা দেয়। এতে তিনি ও তার স্ত্রী সহ বাইকচালকও আহত হন।

ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেওয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে। দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’

জানা যায়, দুর্ঘটনার পর আহত মোটরবাইক চালককে দ্রুত গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan