সংবাদ শিরোনাম :
টাকার খেলায় রাজনীতির ‘পল্টিবাজ’ পুনর্বাসন: কোন পথে দ্বীপ উপজেলা হাতিয়ার বিএনপি? মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো ‘Light Camera Action’ সম্মাননা পেলেন সোহেল রানা-সাবিনা ইয়াসমিনসহ গুণীজনরা আবুল খায়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন সিগারেটের দাম বাড়ানোর প্রজ্ঞাপন জারি ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল
সরকারের দেওয়া গানম্যান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সরকারের দেওয়া গানম্যান গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

মতিন সাগরঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ব্যক্তিগত নিরাপত্তার জন্য সরকারের প্রস্তাবিত গানম্যান গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না করে কেবল কিছু ব্যক্তিকে বিশেষ নিরাপত্তা দেওয়া ন্যায্য নয়।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এ অবস্থান জানান। তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে তাঁকেও বিষয়টি জানানো হলেও তিনি প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন।

সাদিক কায়েম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর মানুষের প্রত্যাশা ছিল দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় ন্যায্য ও দৃশ্যমান পরিবর্তন আসবে। কিন্তু বাস্তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির কার্যকর উন্নতি দেখা যাচ্ছে না। তাঁর ভাষ্য অনুযায়ী, শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে চলাফেরা করছে, অথচ হত্যাকাণ্ডের দায়ীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

ডাকসু ভিপি আরও বলেন, ব্যক্তিগত নিরাপত্তা সবার প্রয়োজন হলেও সেই নিরাপত্তা যদি নির্দিষ্ট কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের সাধারণ মানুষ ও ছাত্র-জনতা যখন এখনো অনিরাপদ, তখন ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করেন না।

তিনি দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ন্যায্য বাংলাদেশ গড়ে তোলার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan