সংবাদ শিরোনাম :
পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী
সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল ভারত- হাসনাত আবদুল্লাহ

সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল ভারত- হাসনাত আবদুল্লাহ

মতিন সাগরঃ বাংলাদেশের খুনিরা ভারতে আশ্রয় পাচ্ছে এমন অভিযোগ তুলে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপের অভিযোগ করেছেন হাসনাত আবদুল্লাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভারতকে ‘সন্ত্রাসী, ভোট জালিয়াত, মাফিয়া ও খুনিদের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে আখ্যা দেন। ওই পোস্টে প্রায় ১ লাখ ৪৬ হাজার প্রতিক্রিয়া পড়ে।

এছাড়াও তিনি বিভিন্ন সময় বক্তব্য প্রদানকালেও দাবি করেন, বাংলাদেশের বিভিন্ন আলোচিত হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের বিরুদ্ধে দেশে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও প্রত্যর্পণের বিষয়ে ভারতের সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, অপরাধীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিচারব্যবস্থা ও সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের জন্য নেতিবাচক।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, বিষয়টি কূটনৈতিকভাবে স্পর্শকাতর হওয়ায় প্রমাণভিত্তিক আলোচনা ছাড়া প্রকাশ্য মন্তব্যে সতর্ক থাকা প্রয়োজন।

উল্লেখ্য, অতীতেও বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ও ফৌজদারি মামলার আসামিদের ভারতে অবস্থানের অভিযোগ উঠেছে। প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও কার্যকর অগ্রগতি না হওয়ায় এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan