ওয়াসিম আহমেদ পলাশ: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দীর্ঘদিন ধরে সংগঠনভিত্তিক রাজনীতিতে সক্রিয় অরজিনা পারভিন চাদনীকে নিয়ে আলোচনা শুরু হয়েছে স্থানীয় পর্যায়ে। তিনি বর্তমানে জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি, পলাশবাড়ী থানা মহিলা দলের সভাপতি এবং জিসাস গুলশান থানা সভাপতির দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক প্রতিকূলতার সময়েও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড অব্যাহত রাখেন। স্থানীয়দের মতে, আন্দোলন-সংগ্রামের সময় তাঁর অংশগ্রহণ তাঁকে কর্মীদের কাছে গ্রহণযোগ্য করে তোলে।
পলাশবাড়ীর এক বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় কাজ করছেন। সংসদে গেলে গাইবান্ধার উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
অরজিনা পারভিন চাদনী বলেন, দীর্ঘ সময় ধরে দলীয় কার্যক্রমে যুক্ত থাকতে গিয়ে নানা পরিস্থিতি মোকাবিলা করতে হয়েছে। তবু আমি সংগঠনের নীতি ও সিদ্ধান্তের প্রতি অনুগত থেকেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল। নেতৃত্ব আমাকে যে ভূমিকায় প্রয়োজন মনে করবে, সেই ভূমিকায় কাজ করে যাব।
বিশ্লেষকেরা মনে করেন, তৃণমূল নেতৃত্বের জাতীয় পরিসরে অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত। এতে স্থানীয় পর্যায়ে কাজ করা নেতাদের অভিজ্ঞতা, মাঠপর্যায়ের বাস্তবতা ও জনগণের প্রত্যাশা নীতিনির্ধারণের পর্যায়ে প্রতিফলিত হওয়ার সুযোগ তৈরি হয়। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত থেকে যারা প্রত্যন্ত এলাকার সমস্যা, উন্নয়ন–বঞ্চনা ও সামাজিক বাস্তবতা সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জন করেছেন, তাঁদের অন্তর্ভুক্তি দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতেও সহায়তা করে। তবে এ ধরনের মনোনয়ন বা দায়িত্ব প্রদান সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্ত ও রাজনৈতিক কৌশলের ওপর নির্ভরশীল।
Leave a Reply