সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার

যশোরের শার্শা’ গোগা সীমান্তে ১২ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার

মনির হোসেন (বেনাপোল প্রতিনিধি): যশোর শার্শা উপজেলার সীমান্তে ২১ বিজিবি’র অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক কিশোর’কে গ্রেফতার করা হয়। বুধবার ৪মার্চ সন্ধ্যা ৭টার সমায় গোগা বিওপি পোস্টের একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।

আসামীর নাম মো. রানা হোসেন (১৫), পিতা-আবু সাঈদমোড়ল, গ্রাম-গোগা, পোষ্ট-গোগা, থানা-শার্শা, জেলা-যশোর।

২১ ​বিজিবি’র প্রেস ব্রিফিং এ জানানো হয়েছে যে, গোপন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের গোগা বিওপি’র সদস্যরা জানতে পারে যে, সীমান্তবর্তী ঐ এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে।

মুহুর্তে সেখানে অভিযান পরিচালনা করে উপরিল্লিখিত আসামী রানা হোসেন নামের ঐ কিশোর’কে চ্যালেঞ্জ করে তাকে তল্লাশী করলে, উক্ত কিশোরের কাছ থেকে ১২ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করে আভিযানিক দল।

​আটককৃত কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)’র অধিনায়ক লে.কর্ণেল মো.নাফিজ ইমতিয়াজ আহসান প্রেস ব্রিফিং এ জানিয়েছেন,
সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এবং তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে রক্ষা করতে তাদের এই জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan