সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বিশ্বম্ভরপুরে যৌথ উদ্যোগ কমিটি গঠন দেশ গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মাছপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত সন্তানের খাবার চাওয়াকে কেন্দ্র করে তাণ্ডব! ডিভোর্সের দ্বারপ্রান্তে কোটিপতি আতিকুজ্জামান সোহেল ভূমিকম্পে কাঁপল দেশ ঈদে আসছে আশরাফ কিটুর সিনেমা ‘পিনিক’ চাকরির প্রলোভনে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ঈদের দিন দেশের যেসব অঞ্চলে ভারি বর্ষণের আভাস আজ থেকে টানা ৭ দিনের ছুটি শুরু এবং পাচ্ছেন না যারা সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ বিকালে সংবাদ সম্মেলন
বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার

বেলাবতে ধান ক্ষেত থেকে ট্রলি চালকের লাশ উদ্ধার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি: বেলাব উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া(২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাব এলাকায় বেলাব শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আপন একই উপজেলার বাজনাব গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মোস্তু মিয়ার ছেলো। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে। তার পরিবারের দাবি আপনকে অন্য কোথাও হত্যা লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরী করছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বেলাব থানায় কোন মামলা দায়ের করা হয়নি।

নিহতের বাবা মোস্তু মিয়া জানান,রাতে এশারের নামাজের পর তার এক পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ নাসির উদ্দীন বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan