সংবাদ শিরোনাম :
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ অভিনয়ের পাশাপাশি ফটোশুটে ব্যস্ত জারা মনি ‘চিরকুট’ দিয়ে নতুন যাত্রায় চাঁদনীর নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে চাঁদনী শেখের টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক

বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন আসতে শুরু করেছে: চেয়ারম্যান প্রার্থী কে এম নইমুল হক

মাসুদ রেজা শিশির: বিগত ২০ বছরে মাজবাড়ীতে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি, তবে বর্তমান সরকারের আমলে সেই ধারায় পরিবর্তন এসেছে। এলাকাকে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি জনগণকে সাথে নিয়ে উন্নয়নের এই ধারাকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় কে এম নইমুল হক তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকারসমূহ বিস্তারিত তুলে ধরেন। এর মধ্যে রয়েছে নাগরিক সেবা সহজি করণ, ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ, মাসিক গণশুনানি, অবকাঠামোগত উন্নয়ন, উন্নয়নকাজের প্রকাশ্য হিসাব প্রকাশ, রাস্তাঘাটের খানাখন্দ সংস্কার, আলোকিত জনপথ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সহায়তা কর্মসূচি এবং তরুণদের দক্ষতা উন্নয়ন।

পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও সন্ত্রাসবিরোধী সচেতনতা গড়ে তোলা এবং নির্ধারিত সময়ের মধ্যে সব উন্নয়ন কাজের অগ্রগতি জনগণের সামনে প্রকাশের দৃঢ় অঙ্গীকার ব্যক্তসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করেন দির্ষ তিন বারের মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কে এম নইমুল হক।

শনিবার বিকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের মোহনপুর বাজারে সর্বস্তরের জনগণের সাথে সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কে. এম নইমুল হকের নির্বাচনী মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

মত বিনিময় সভায় আব্দুল মমিন মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নিরব বাবু, ইঞ্জিনিয়ার কে এম নাহিদ সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত থেকে মাজবাড়ী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও স্থানীয় নানা সংকট নিয়ে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan