সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
বাড্ডায় হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার, অর্থ আদায়ের অভিযোগ

বাড্ডায় হানি ট্র্যাপ চক্রের সদস্য গ্রেফতার, অর্থ আদায়ের অভিযোগ

রাজধানীর বাড্ডা এলাকায় সুন্দরী নারী দিয়ে হানি ট্র্যাপের ফাঁদ পেতে এক যুবককে আটকে রেখে অর্থ আদায়ের অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাসুদ নামের এক দালাল, ছাত্রদলের থানা সভাপতি রিদয় হাসনসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন এলাকায় সুন্দরী নারী ও মাদকের মাধ্যমে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। চক্রটি টার্গেট ব্যক্তিদের কৌশলে ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করত বলে অভিযোগ রয়েছে।

গতকাল রাজধানীর হোসেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাড্ডা থানার এসআই মোজাম্মেল হক বলেন, “বাড্ডা থানা এলাকায় যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan