সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
বনানীর একাধিক সড়ক ওয়ান ওয়ে হওয়ায় যান চলাচলে স্বস্তি

বনানীর একাধিক সড়ক ওয়ান ওয়ে হওয়ায় যান চলাচলে স্বস্তি

মতিন সাগরঃ রাজধানীর বনানী এলাকার একাধিক সড়ক ওয়ান ওয়ে করায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা যান চলাচলে আগের তুলনায় স্বস্তি পাচ্ছেন। সম্প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ট্রাফিক বিভাগের উদ্যোগে এই ব্যবস্থা কার্যকর করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে বনানীর ভেতরের সড়কগুলোতে বিপরীতমুখী যান চলাচলের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হতো। ওয়ান ওয়ে ব্যবস্থা চালুর পর সড়কে গাড়ির গতি বেড়েছে এবং অযথা থেমে থাকার প্রবণতা কমেছে।

বিশেষ করে সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে বনানী ১১, ১২ ও চেয়ারম্যানবাড়ি সংলগ্ন সড়কগুলোতে যানজটের চাপ তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। পথচারীরাও আগের চেয়ে নিরাপদে চলাচল করতে পারছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা জানান, ওয়ান ওয়ে ব্যবস্থার ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হয়েছে। তবে কিছু স্থানে এখনও সাইনেজ ও দিকনির্দেশনার ঘাটতি রয়েছে, যা দ্রুত সমাধান করা হলে ব্যবস্থাটি আরও কার্যকর হবে বলে মনে করছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan