সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ
ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা, ঘাতক স্ত্রী গ্রেপ্তার

ফতুল্লা থানাধীন উত্তর দেলপাড়ায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীকে নির্মম হত্যা, ঘাতক স্ত্রী গ্রেপ্তার

মোঃ আরিফুল ইসলাম (​বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ): ​নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়নে এক নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উত্তর দেলপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম জনিকে (৪২) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছেন তার স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫)। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্ত্রী নিজেই এলাকাবাসীর কাছে চুরির বা অন্য কোনো নাটক না সাজিয়ে সরাসরি খুনের কথা স্বীকার করেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রোজ সোমবার ২৯ জুন উত্তর দেলপাড়া এলাকার নিজ বাসভবনে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ঘাতক ফারজানা আক্তার মুন্নি তার স্বামী জাহাঙ্গীর আলম জনিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা নিশ্চিত করেন। এরপর তিনি নিজেই ঘর থেকে রাস্তায় বের হয়ে আসেন এবং এলাকাবাসীকে জানান যে তিনি তার স্বামীকে খুন করেছেন। মুন্নির মুখে এমন স্বীকারোক্তি শুনে এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়।

​ঘটনাস্থলে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, “মুন্নি নিজেই রক্তমাখা অবস্থায় রাস্তায় বের হয়ে এসে চিৎকার করে বলছিল সে তার স্বামীকে খুন করেছে। আমরা প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে ঘরে গিয়ে জনির রক্তাক্ত মরদেহ দেখে পুলিশে খবর দিই।”

​এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিষয়টি ফতুল্লা মডেল থানা পুলিশকে অবহিত করে। খুনের সংবাদ পাওয়া মাত্রই ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম তার সঙ্গীয় ফোর্স এবং নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

​পুলিশ ঘটনাস্থল থেকে নিহত জাহাঙ্গীর আলম জনির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ খাঁনপুর সরকারি হাসপাতাল মর্গে পাঠায়। একই সাথে ঘটনার মূল হোতা ও নিহতের স্ত্রী ফারজানা আক্তার মুন্নিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।

​ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আসামিকে গ্রেপ্তার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার কথা স্বীকার করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা সহযোগী রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

​এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো উত্তর দেলপাড়া এলাকায় গভীর শোক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী এই নৃশংস খুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan