সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার লিটন গাজী সম্পর্কে পুলিশ সুপার সব জানালো

পাঁচ অস্ত্রসহ গ্রেপ্তার লিটন গাজী সম্পর্কে পুলিশ সুপার সব জানালো

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে ডিবি।

রোববার পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য জানান। আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

শনিবার গভীর রাতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ একটি বিশেষ টিম মধুগ্রামে লিটন গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় লিটনের ঘরের বক্সখাটের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিদেশি অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা।

ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে আটক করা হয় এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পৃথকভাবে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। লিটনের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan