সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র চোরাচালান বাড়ছে

নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র চোরাচালান বাড়ছে

মতিন সাগরঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক চোরাচালান বেড়েছে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সীমান্তপথে আসা এসব অস্ত্র দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, যা নির্বাচনী পরিবেশ ও আইনশৃঙ্খলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার সঙ্গে ভারতের সীমান্ত প্রায় ১২৯ কিলোমিটার দীর্ঘ। এ সীমান্তকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিদেশি অস্ত্র চোরাচালানের তথ্য পাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনের তফসিল ঘোষণার পর এ তৎপরতা আরও বেড়েছে বলে জানায় সংস্থাটি।

সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপির গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি জব্দ করে বিজিবি। এ সময় দুই মোটরসাইকেল আরোহী পালিয়ে যাওয়ার সময় একটি ব্যাগ ফেলে যায়। দুপুরে বিজিবি ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

তিনি বলেন, নির্বাচনকেন্দ্রিক অরাজকতা তৈরির লক্ষ্যেই পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আনার পরিকল্পনার তথ্য ছিল। অস্ত্র চোরাচালান ঠেকাতে সীমান্তে নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।

বিজিবি জানায়, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান, চেকপোস্ট ও অতিরিক্ত টহল চালানো হচ্ছে। এর আগে ২৮ নভেম্বর শিবগঞ্জ সীমান্ত থেকে তিনটি বিদেশি ওয়ান শুটারগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজিবির ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যেই এসব অস্ত্র দেশে আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan