সংবাদ শিরোনাম :
পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী
ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

ঢাকা-৮-এ প্রচারে নাসীরুদ্দীনের তীব্র আক্রমণ: অপরাধীদের তালিকায় শীর্ষে মির্জা আব্বাস

তুষার পাঠানঃ ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে লক্ষ্য করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তিনি বলেন, দেশে অপরাধীদের তালিকা তৈরি হলে শীর্ষে থাকবেন মির্জা আব্বাস।

বুধবার নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ ও প্রচারের সময় এসব মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি মির্জা আব্বাসের বিরুদ্ধে রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তার, দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ তোলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হাবিবুল্লাহ বাহার কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিএনপি নেতার প্রভাব দীর্ঘদিনের ‘খোলা গোপন’ বিষয়।

মঙ্গলবার তাদের উপর হামলার ঘটনায় মির্জা আব্বাসকে সরাসরি দায়ী করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই ঘটনার মাধ্যমে তাঁর ভূমিকা আরও স্পষ্ট হয়েছে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও সমালোচনা করেন তিনি।

ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন বলেন, নিজের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই দাবি করে জানান, চাঁদাবাজি বা অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি রাজনীতিতে আসেননি।

প্রচারণাকালে তিনি আরও বলেন, সংঘাতে জড়াতে আগ্রহী নন, তবে কোনো পক্ষ উসকানি দিলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan