সংবাদ শিরোনাম :
ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে অভিভাবক পদপ্রার্থী সালেহ আহমদের পক্ষে গণজোয়ার, জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের
গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

গণঅধিকার পরিষদে যোগ দিলেন মেঘনা আলম, লড়বেন ঢাকা-৮ আসনে

ফরিদুল আলম ফরিদঃ রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করে তা পূরণ করেন মেঘনা। এরপর ঢাকা-৮ আসনে দলের হয়ে মনোনয়ন ফরম নেন।

 গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন মেঘনা আলম। এরপর গণঅধিকার পরিষদের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে ঢাকা-৮ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 সংসদ সদস্য হিসেবে কেন যোগ্য এবং নির্বাচনে জয়ী হলে কী কী উন্নয়নমূলক কাজ করবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন মেঘনা। ঢাকা-৮ আসনকে বাংলাদেশের মধ্যে নারীদের জন্য সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তার।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও কার্যকর বিশেষ সিসিটিভি ব্যবস্থা চালু করে পথ চলাচলের সময় নারীদের স্ট্রিট হ্যারাসমেন্ট বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের শিকার রুখে দিতে চান তিনি।
 
একটি বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলারও ইচ্ছা প্রকাশ করেছেন মেঘনা, যাতে মানুষ নিরাপদে হেঁটে চলাচল ও সাইকেল ব্যবহারের সুযোগ পান।
 
ঢাকা-৮ এলাকার মানুষের পুষ্টিচাহিদা, পরিচ্ছন্ন জীবনযাপন এবং সামাজিক ও আইনগত জ্ঞান বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান মিস আর্থ বাংলাদেশ জয়ী এ মডেল। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan