সংবাদ শিরোনাম :
‘এখানকার মানুষের এতটা ভালোবাসা পেয়ে আমি আপ্লুত’ গুলশানের চামেলী সিনেমার মহরত অনুষ্ঠানে পাখি খ্যাত মধুমিতা সরকার রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় বিএনপি এবার ভিন্ন পথে চন্দনপুরা মসজিদ স্থাপত্যশৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন সৌন্দর্য ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ আসছে টাইমস মিডিয়ার ‘আজব শহর’’
‘এখানকার মানুষের এতটা ভালোবাসা পেয়ে আমি আপ্লুত’ গুলশানের চামেলী সিনেমার মহরত অনুষ্ঠানে পাখি খ্যাত মধুমিতা সরকার

‘এখানকার মানুষের এতটা ভালোবাসা পেয়ে আমি আপ্লুত’ গুলশানের চামেলী সিনেমার মহরত অনুষ্ঠানে পাখি খ্যাত মধুমিতা সরকার

পশ্চিম বঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাখী খ্যাত মধুমিতা সরকার। ছবি- সংগৃহীত

ফরিদুল আলম ফরিদ: বাংলাদেশের চলচ্চিত্রে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী, স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল বোঝেনা সে বোঝেনার পাখি খ্যাত মধুমিতা সরকার। ‘গুলশানের চামেলী’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। শনিবার (১ আগস্ট) রাজধানীর সোনারগাঁ হোটেলের পদ্মা হলে অনুষ্ঠিত সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠানে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

মধুমিতা বলেন, ‘আমি এখানকার সবার এতটা ভালোবাসা পেয়ে আপ্লুত। এত এত ক্যামেরার সামনে দাঁড়িয়ে, এত গুণী মানুষদের নিয়ে আমার অভিষেক হচ্ছে ঢাকাই সিনেমায়। এর চেয়ে ভালো অভিষেক আর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা যে এনার্জি ও স্পিড নিয়ে যাত্রা শুরু করেছি, আশা করি সিনেমাটি খুব ভালো হবে। আমাকে এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই।’

মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এমডি ইকবাল পরিচালিত ‘গুলশানের চামেলী’। সিনেমাটির মাধ্যমে প্রথমবার বাংলাদেশের চলচ্চিত্রে দেখা যাবে মধুমিতা সরকারকে, যা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ। জানা গেছে, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন এ অভিনেত্রী। এর আগে স্বামী দেবমাল্য চক্রবর্তীকে সঙ্গে নিয়ে শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকায় পৌঁছান মধুমিতা সরকার।

‘গুলশানের চামেলী’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, মিশা সওদাগর, শিবা শানু, কাজী হায়াত, সুষ্মিতা সুমি, ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে।

গুলশানের চামেলী সিনামিটি নির্মিত হবে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল ফিল্মস এর ব্যানারে এবং প্রযোজনা করছেন অনেক সফল সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার।

জাহাঙ্গীর সিকদার বলেন, পরিচালক ইকবাল আমার অনেকদিনের ঘনিষ্ট বন্ধু, তিনি একটি গল্প আমাকে একদিন শেয়ার করেন, আমি গল্পটি শুনেই তাঁকে বলি গল্পটি আমার ভালো লেগেছে, আমিই সিনেমাটি প্রযোজনা করবো। ইকবাল ভাই নিজের প্রোডাকশন থেকে সিনামাটি নির্মাণ করতে চাইলেও আমার অনুরোধা রাজি হন। সত্যিই গল্পটি আপনাদের ভালো লাগবে বলে আশা রাখি। সাথে চমক হিসেবে এপার বাংলা ওপার বাংলার তারকা শিল্পীরা উপস্থিত থাকবেন এবং ভালো একটা বাজেটে তৈরি হবে গুলশানের চামেলী সিনেমাটি।

সংশ্লিষ্টদের ভাষ্য, শুটিং শেষ হওয়ার পর সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan