সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন: অতীতের তিক্ত অভিজ্ঞতায় বিএনপি এবার ভিন্ন পথে চন্দনপুরা মসজিদ স্থাপত্যশৈলীতে নির্মিত চট্টগ্রামের অতি প্রাচীন সৌন্দর্য ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম পরিসংখ্যানবিদ ও শ্রেষ্ঠ দাবাড়ু, সাহিত্যিক ও গবেষক কাজী মোতাহার হোসেনের জন্মদিন আজ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় অবস্থিত কুতুব শাহ মসজিদ দলে ‘হাইব্রিড’ আতঙ্ক, অনুপ্রবেশ ঠেকাতে বিএনপির কঠোর বার্তা বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি যুবদলের ৩১ সদস্যের কমিটি গঠনের পরেরদিন ১৬ নেতার পদত্যাগ আসছে টাইমস মিডিয়ার ‘আজব শহর’’ নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন জোহরান মামদানি
আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য প্রথম পদক জিতলেন আফফান মাহমুদ ধ্রুব

আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য প্রথম পদক জিতলেন আফফান মাহমুদ ধ্রুব

বাবুল আহমেদ রুবেল: শৈশব থেকেই খেলাধুলার প্রতি ভালোবাসা, আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য প্রথম পদক জিতলেন আফফান মাহমুদ ধ্রুব মালোশিয়া থেকে।

ঢাকার লালবাগ বেড়ে উঠা উদীয়মান ক্রীড়াবিদ আফফান মাহমুদ ধ্রুব ছোটবেলা থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত। স্কুলজীবন থেকেই বিভিন্ন খেলায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে আসছেন। তাঁর বাবা চেয়েছিলেন তিনি একজন সফল ক্রিকেটার হোন। সেই স্বপ্ন থেকেই ক্রিকেটে যাত্রা শুরু হলেও পরবর্তীতে তিনি মার্শাল আর্টকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নেন।

সম্প্রতি জীবনের প্রথম আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৬টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করেন আফফান মাহমুদ ধ্রুব। শক্তিশালী ইন্দোনেশিয়ার প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি তৃতীয় স্থান অর্জন করেন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনেন।

তাঁর ক্রীড়া জীবনের উল্লেখযোগ্য অর্জনগুলো হলো-

২০১৭ সাল ৭ম শ্রেণি স্কুল সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে চ্যাম্পিয়ন (দলের অধিনায়ক)। দীর্ঘ দৌড়, ভলিবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন।

২০১৮ সালে (৮ম শ্রেণি) মাদ্রাসার সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ও ব্যাডমিন্টনে সিজন চ্যাম্পিয়ন।

২০১৯ সালে (৯ম শ্রেণি) বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন।

একই বছর ক্যারাটে, উশু ও মুইথাইসহ বিভিন্ন মার্শাল আর্টে নিয়মিত প্রশিক্ষণ ও অংশগ্রহণ শুরু।

আফফান মাহমুদ ধ্রুব বলেন, “আমার স্বপ্ন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও উঁচুতে তুলে ধরা।

সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতেও দেশের জন্য আরও সাফল্য ও সম্মান বয়ে আনতে পারি।”

তাঁর এই অর্জনে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা গর্বিত। ক্রীড়াপ্রেমীদের বিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আফফান মাহমুদ ধ্রুব ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য আরও বড় সাফল্য অর্জন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan