সংবাদ শিরোনাম :
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ অভিনয়ের পাশাপাশি ফটোশুটে ব্যস্ত জারা মনি ‘চিরকুট’ দিয়ে নতুন যাত্রায় চাঁদনীর নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে চাঁদনী শেখের টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
‘চিরকুট’ দিয়ে নতুন যাত্রায় চাঁদনীর

‘চিরকুট’ দিয়ে নতুন যাত্রায় চাঁদনীর

ফরিদুল আলম ফরিদ: নব্বইয়ের দশকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, তারুণ্যের দুরন্ত উচ্ছ্বাস, বন্ধুত্বের মায়া আর প্রথম প্রেমের আবেগ—এমন এক স্মৃতিমাখা সময়ে দর্শকদের ফিরিয়ে নিতে বড়পর্দায় আসছেন নবাগত চিত্রনায়িকা চাঁদনী শেখ। ‘চিরকুট’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। হারিয়ে যাওয়া সময়ের গল্পে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার অপেক্ষায় এই তরুণ অভিনেত্রী।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘চিরকুট’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৬ অক্টোবর, দুর্গাপূজা উপলক্ষে। সিনেমাটিতে নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন, বন্ধুত্ব, ভালোবাসা ও সম্পর্কের নানা টানাপোড়েন উঠে এসেছে। চাঁদনী ও শ্যামলকে কেন্দ্র করে এগিয়ে যাওয়া গল্পে দর্শক খুঁজে পেতে পারেন নিজেদের ফেলে আসা দিনের স্মৃতি।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। প্রযোজনা করেছে ফিল্ম ম্যানিয়া। মুক্তির আগে প্রকাশিত ট্রেলার, টিজার ও ‘প্রেমে গেলাম ডুবে’ শিরোনামের রোমান্টিক গানটি ঘিরে দর্শকের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। নির্মাতার প্রত্যাশা, সিনেমাটি শুধু বিনোদন দেবে না, বরং একটি বিশেষ সময়ের আবেগও দর্শকের মনে জাগিয়ে তুলবে।

চাঁদনী শেখ ও শ্যামল মাওলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারীসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন এতে।

নতুন জুটি হিসেবে চাঁদনী ও শ্যামলের রসায়ন পর্দায় কেমন জমে, তা দেখার অপেক্ষায় দর্শক। নব্বইয়ের দশকের প্রেম ও তারুণ্যের গল্পে ‘চিরকুট’ চাঁদনী শেখের অভিনয়জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan