সংবাদ শিরোনাম :
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লালন সাঁইয়ের তিরোধান দিবসে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বসেছে সাধুর হাট ইনানীতে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত সদস্যকে ফেক আইডি ব্যবহার করে ছবি বানিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ অভিনয়ের পাশাপাশি ফটোশুটে ব্যস্ত জারা মনি ‘চিরকুট’ দিয়ে নতুন যাত্রায় চাঁদনীর নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রশিদুল ইসলাম লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা প্রেক্ষাগৃহে আসছে ‘কাট-পিস’ চলচ্চিত্রে ব্যস্ততা বাড়ছে চাঁদনী শেখের টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা

সাওরাইলে ওয়াসিম ইকবাল কাননের নির্বাচনি মোটর সাইকেল শোডাউন ও মতবিনিময় সভা

মাসুদ রেজা শিশির: রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ ওয়াসিম ইকবাল কাননের সমর্থনে মোটরসাইকেল শোডাউন ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সাওরাইল ইউনিয়নের করমরিরাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগা মাঠ থেকে মোটর সাইকেল ও ভ্যান যোগে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের সকল গুরুত্ব গুরুত্বপূর্ণ সড়ক সমূহ ও দক্ষিণ শেষে পুনরায় কুমড়ী রাজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে জমায়েত হয় পরে সেখানেই ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী কালুখালী উপজেলা বিএনপির সহ সংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রদল নেতা মোঃ ওয়াসিম ইকবাল কানন।

নির্বাচনী তৎপরতার অংশ হিসেবে আয়োজিত মোটর সাইকেল শোডাউনে তার কর্মী সমর্থক ও নেতাকর্মীরা অংশ নেন। পরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় ওয়াসিম ইকবাল কানন সাওরাইল ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিতকরণ এবং এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ আমাকে নির্বাচিত করলে সাওরাইল ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকাই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan