সংবাদ শিরোনাম :
পেশাগত সততা ও প্রশাসনিক জয়ে পুন প্রতিষ্ঠিত বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী
ঢাকার সাঁতারকুলে আতঙ্কের নাম পিচ্চি ফয়সাল

ঢাকার সাঁতারকুলে আতঙ্কের নাম পিচ্চি ফয়সাল

ওয়াসিম আহমেদ পলাশ : রাজধানীর সাঁতারকুল এলাকায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো, চাঁদাবাজি এবং কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ উঠেছে পিচ্চি ফয়সাল নামে পরিচিত এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, নিজেকে বিএনপির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে যারা তাঁর কর্মকাণ্ডের বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী সুমনের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুজব ছড়ানোর মাধ্যমে তাঁকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনায় অনুসন্ধানে নামা কয়েকজন সাংবাদিকের হাতে কিছু অডিও রেকর্ড আসে। সংশ্লিষ্টদের দাবি, ওই রেকর্ডে হুমকি ও ভয়ভীতিমূলক বক্তব্য রয়েছে। সাংবাদিকদের অনুসন্ধান বন্ধ করতে চাপ প্রয়োগ এবং পরে সমঝোতার নামে অর্থের প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।

ভুক্তভোগীরা বলেন, এলাকায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। কিশোরদের ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

তবে অভিযোগের বিষয়ে পিচ্চি ফয়সালের বক্তব্য পাওয়া যায়নি। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অডিওসহ বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan