সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ
মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন

মিথ্যা চাঁদাবাজি ও মারধরের অভিযোগের প্রতিবাদে পাংশায় সংবাদ সম্মেলন

রাজবাড়ীর পাংশা পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আক্কাস আলীসহ চারজনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজি এবং মারধরের অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকাল ৫টায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৌকুরি গ্রামে আক্কাস আলীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা জানান, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মো. আক্কাস আলীসহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে হয়রানি করছে। এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং এর মাধ্যমে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে বলে দাবি করা হয়। এ সময় আক্কাস আলীসহ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারাও বক্তব্য দেন।

তারা আরও বলেন, ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় এলাকাবাসীও বক্তব্য দিয়ে বলেন, আক্কাস আলী একজন সৎ ও সমাজসেবী মানুষ। তিনি সামনে পৌর নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচন করবেন এমন সম্ভাবনা দেখেই একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মানহানি করার জন্য এসব মিথ্যা অভিযোগ তুলছে বলে দাবি করেন তারা।

বক্তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan