সংবাদ শিরোনাম :
চীন-বাংলাদেশ যৌথ চলচ্চিত্র নির্মাণে নতুন সম্ভাবনা, ডিসেম্বরে বাংলাদেশ সফরে হায়নান প্রতিনিধিদল ডিবি হারুন ১৮৫০ শতাংশ জমি তার ভাইকে লিখে দেন মাছপাড়া কলেজে গুণীজন সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পাংশায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রস্তাবিত স্থান পরিদর্শনে মন্ত্রী-উপদেষ্টাসহ প্রতিনিধি দল জঞ্জাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই: রাষ্ট্র ও নিরাপত্তার ছয় মাস ওরা বাবাকে জেলের ভেতরেই মেরে ফেলতে চায়: শঙ্কা ইমরান খানের ছেলেদের হাসনাবাদ হাই স্কুলের এডহক কমিটির সভাপতি কৃষিবিদ শরীফ হোসেন খান বিশ্বে সর্বোচ্চ বেতন পান যে দেশের প্রধানমন্ত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝাঁড়লেন পরীমনি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী উত্তর হালিশহরের প্রাচীন মসজিদ
ঋণের দায়ে জামিনদার, অভিযুক্ত লিটা রোকসানা নিরাপদ অবস্থানে

ঋণের দায়ে জামিনদার, অভিযুক্ত লিটা রোকসানা নিরাপদ অবস্থানে

ফরিদুল আলম ফরিদঃ এক সহকর্মীর সরলতার সুযোগে ব্যাংক ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ উঠেছে লিটা রোকসানার বিরুদ্ধে। এতে জামিনদার হিসেবে জড়ানো আরেক সহকর্মী এখন আইনি জটিলতায় পড়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আয়েশা আক্তার চৌধুরী । ভুক্তভোগী আয়েশা জানান, সহকর্মীর অনুরোধে তিনি একটি বেসরকারি ব্যাংক থেকে নেওয়া ঋণের জামিনদার হন। ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৮৫ হাজার টাকা। প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ হলেও পরবর্তী সময়ে ঋণ পরিশোধ বন্ধ করে দেন প্রতারক লিটা রোকসানা। তবে প্রতারনার শিকার হওয়া নারী ব্যাংকের নোটিশ আসার পর জামিনদার হিসেবে তাকেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, সুদসহ ওই ঋণের বকেয়া (১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত) দাঁড়িয়েছে প্রায় ৪ লাখ ২ হাজার ৭৩৬ টাকা। ভুক্তভোগীর অভিযোগ, একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্তের কাছ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। বর্তমানে প্রতারক লিটা রোকসানা নারায়ণগঞ্জ মদনপুরে ‘এপিলিয়ন নিটওয়্যারস লিমিটেড’ এর এক্সিকিউটিভ (কল্যাণ ও কাউন্সেলিং) এইচআর ও অ্যাডমিন হিসাবে বহাল তবিয়তে চাকরি করছেন।

আমি সুবিচার চাই। আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, কারণ সে ব্যাংক থেকে ঋণ নেবে এই বিষয়টি আমাকে যথাযথভাবে অবহিত করেনি। বিশ্বাসের উপর ভরসা করে আমি অজ্ঞাতসারে স্বাক্ষর করেছিলাম। আমি তাকে বিশ্বাস করেছিলাম। এখন ব্যাংকের নিয়ম অনুযায়ী আমাকে আদালতের আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হচ্ছে।

ভুক্তভোগী ন্যায়বিচার ও অর্থ ফেরতের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে তিনি অভিযুক্তের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ তদন্ত, বিচারিক প্রক্রিয়া শুরু এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন, যাতে এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হয় এবং ভবিষ্যতে এ ধরনের প্রতারণার পুনরাবৃত্তি না ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 BDCNEWS24
Developed By Nahin khan